সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

বেনাপোল দৌলতপুর জাহানারা আহম্মাদ আলী হাফিজিয়া এতিমখানায় ৪ হাফেজকে পাগড়ী প্রদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৫০৭ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম:- যশোর জেলার শার্শা উপজেলায় স্থলবন্দর বেনাপোলের দৌলতপুর সীমান্তে অবস্থিত জাহানারা আহম্মাদ আলী হাফিজিয়া এতিমখানায় সদ্য কোরআন মুখস্তকারী নতুন চারজন হাফেজদের পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নতুন কোরআনে হাফেজকে স্বীকৃতিস্বরূপ পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার(১৪ জানুয়ারি) বাদ জোহর মাদ্রাসা ভবনে পাগড়ি প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি থেকে চারজন শিক্ষার্থী পবিত্র কোরআন মজিদ হিফজ সম্পন্ন করায় তাদেরকে পাগরী পড়িয়ে দেন ৷ অনুষ্ঠানের প্রধান অতিথি দান বীর, সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি এ,কে,এম আতিকুজ্জামান সনি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ,কে,এম আতিকুজ্জামান সনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতি আব্দুস সামাদ কাশেমী বলেন, আজকের বিশ্বে চলমান অস্থিরতার অন্যতম কারণ হচ্ছে দিনে দিনে আমরা আল্লাহ ও তার রাসুলের পথ থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের এখনও সময় আছে আল্লাহ ও তার রাসুলের পথে ফিরে আসার।তাহলেই পৃথিবী হবে শান্তির নিবাস। আপনারা সবাই এতিমের পাশে থাকবেন, তাদের সেবা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আজীবন এ সকল, এতিম অসহায় কোরানের পাখিদের খেদমত করতে পারি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ভূইয়াঁ।আরও উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আঃ গফ্ফার সরদার বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, ইউপি সদস্য আলমগীর ও তৌহিদুর র‍হমান, সীমান্ত ক্লাব বেনাপোলের সাংবাদিকবৃন্দ, প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

এতিমখানাটির ২৪ জন ছাত্রকে টুপি,তাজবীহ ও আতর দিয়ে পুরস্কৃত করা হয়। হাফেজদের অভিভাবকদের কেও পুরস্কৃত করা হয়।

চার জন হাফেজের নাম, হাফেজ মোঃ সাহেব আলী, মোঃ মাহিন হোসেন, মোঃ মেহেদী হাসান শান্ত, মোঃআবু সালমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin