শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোল সীমান্তে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২৮ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম:-বেনাপোল রঘুনাথপুর বিওপির ভারত সীমান্তের কাটাতারের ৫০০ গজ দুরে বাংলাদেশে জমিতে অজ্ঞাত ব্যাক্তির (৩৬ বছর বয়সী) লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বিজিবি।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে স্থানীয় রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাশে পাতির বিল নামক মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বেনাপোল পোর্ট থানার আওতাধীন রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাড় মাঠে সকালে কৃষকেরা কাজ করতে গেলে একটি মৃতদেহ দেখতে পায়। তারা প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে জানান। পরে তিনি পুলিশ ও বিজিবিকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে দেখা যায় লাশটির পায়ে একটি গামছা বাঁধা দেখা যায় এবং ধারণা করা হচ্ছে লাশটি মেরে ভারতের ভিড়ে সীমান্ত থেকে বাংলাদেশি সীমান্তে ফেলা রাখা হয়েছে। লাশটি ভারত সীমান্তে দিক থেকে যে টেনে আনা হয়েছে তার চিহ্ন লক্ষ্য করা গেছে। লাশটির গায়ে আঘাতের কালশিরা দাগ এবং কালফোলা দেখা যায়।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, স্থানীয় কৃষকদের ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের মাধ্যমে জানতে পেরে বিজিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এখনও পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

এবিষয়ে নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরান বলেন, সকালে জানতে পারি বাহাদুরপর ইউনিয়নের রঘুনাথপুর বিজিবি বিওপির একেবারে ভারতের ভিড়ে সীমান্তের কাটাতারের পাশে অজ্ঞাত ব্যাক্তির লাশ পড়ে আছে। পরে পোর্ট থানার পুলিশ সহ বিজিবিকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভারত সীমান্তের কাটাতারের খুব কাছেই বাংলাদেশের ভু-অংশে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ পড়ে আছে। লাশের শরীরে ক্ষতস্থান না থাকলেও সারা শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা লাশটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরন করেছি। ময়নাতদন্ত শেষে লাশের মৃতের কারন জানা জাবে। প্রাথমিক ভাবে লাশের পরিচয় পাওয়া যাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin