শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করে চরম নিরাপত্তাহীনতায় শিক্ষক পরিবার

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২৩ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ইয়ার আলী নামে একজন শিক্ষক এবং তার পরিবারের লোকজন।

জানাগেছে, মৈনম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত দশরতুল্যা মন্ডলের ছেলে এবং ১৩৮ নং দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইয়ার আলী বাদী হয়ে একই গ্রামের তফসের আলীর ছেলে আরিফ হোসেন (২৩) ও তারেক হোসেন (২৮),মৃত দশরতল্যার ছেলে তফসের আলী (৫৩) এবং তফসেরের স্ত্রী পারভীন বেগম (৫২) এর বিরুদ্ধে গত ২৮ আগষ্ট মান্দা থানায় একটি নারী শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলা নং ৫২।

এদের মধ্যে আসামী তারেক হোসেন, তফসের আলী এবং পারভীন বেগম জামিন নিয়ে এসে মারপিট,বাড়িঘর ভাংচুর ও জ্বালিয়ে উচ্ছেদ করে দেয়াসহ বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছে বাদীর পরিবার। এমনকি তাদের অব্যাহত খুন,গুম এবং জখমের হুমকির কারণে নিজের বাড়িতে যেতে পারছেন না বলে জানিয়েছেন মামলার বাদী ইয়ার আলী। এর আগেও গত ২৪ আগস্ট আসামীদের মারপিটে গুরুতর জখম হয়ে ইয়ার আলী (৫৫) এবং তার স্ত্রী মাহফুজা বেগম (৪০) প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ফিরে এসে আসামীদের ভয়ে এবং জীবনের নিরাপত্তাহীনতার কারণে স্ব-পরিবারে নিজ শশুর বাড়িতে অবস্থান করছেন। এমতাবস্থায় তিনি প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

সরেজমিন আসামীদের বাড়িতে গিয়ে তাদের দেখা না পাওয়ায় তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি ) শাহিনুর রহমান বলেন, নারী শিশু নির্যাতন আইনে মামলা করে চরম নিরাপত্তাহীনতায় মামলার বাদী পরিবার বিষয়টি অবগত নয়। তবে, এ সংক্রান্ত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin