শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

যমুনা প্রতিদিনের সম্পাদককে হুমকি,প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৫৪৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সংবাদ প্রকাশের জেরে নতুন ধারার অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন ডট কমের সম্পাদক ও জাতীয় দৈনিক আলোকিত সকালের রাজশাহী জেলা প্রতিনিধি সাংবাদিক নিহাল খান কে সাভারের বিপিএটিসি কোয়াটারের বিয়ে প্রতারক ও আলোচিত দেহ ব্যবসায়ী ‘কল্পনা আক্তার কেয়া’ কর্তৃক হুমকির প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট বেলা ১১ঘটিকায় চাপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক রিপন আলি রকির সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মোহাঃ আক্তারুজ্জামান, সিনিয়র সাংবাদিক হাসান আলী ডলার,সাংবাদিক মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।

বক্তারা জানান,সাভার বিপিএটিসি সরকারি কোয়ার্টারে ভেতরে কবির হোসেন নিজ স্ত্রী আমেনা বেগম, শালিকা রিনা সহ দুই কণ্যা কেয়া ও প্রিয়াকে দিয়ে দীর্ঘদিন যাবত দেহ ব্যাবসা করিয়ে আসছেন।

এরই ধারাবাহিকতায় অনলাইন নিউজ পোর্টাল’যমুনা প্রতিদিন’এ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
পরবর্তীতে সংবাদ প্রকাশের পর উক্ত নিউজ পোর্টালটির সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহালকে প্রাণনাশ ও বিভিন্ন প্রকার মামলা দিয়ে হয়রানির হুমকি দেন অভিযুক্ত কল্পনা আক্তার কেয়া।

এ সময় উপস্থিত বক্তারা,স্বাধীন গনমাধ্যমের উপর ‘কল্পনা কেয়া’র হুমকি কে কন্ঠরোধের চেষ্টা বলে মনে করেন।পাশাপাশি এ হুমকিতে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকগণ।

বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আর্কষণ করে ঐ নারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন গণমাধ্যমকর্মী ও সচেতন মহল।

অন্যদিকে হুমকির ঘটনায় কেয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin