
তপু রায়হান রাব্বি,ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার ৭টি উপজেলাতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর রোজ মঙ্গলবার।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি১০ অনুসরে মাননীয় নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদ সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্য পদে উপ-নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয় থেকে গত ১৪ই সেপ্টেম্বর, এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
তার মধ্যে ময়মনসিংহ জেলার সদর সহ ৭টি উপজেলার ১০টি ইউনিয়নে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। যেসব উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে তাহলঃ-
ময়মনসিংহ সদরের বোররচর ইউনিয়নের চেয়ারম্যান ৪ নং সাধারন ওয়ার্ড সদস্য পদে। নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে। হালুয়াঘাট উপজেলার শকুয়াই ইউনিয়নের ৮নং সাধারণ ওয়ার্ড় সদস্য পদে।
ঈশ্বরগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে। তাহল ১: আঠারোবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে, ২: এগটুলা ইউনিয়নের ৭ নং সাধারণ ওয়ার্ড় সদস্য পদে এবং ৩: ঈশ্বরগঞ্জ ১নং সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে।
ফুলপুর উপজেলার ২টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে। তাহল ১: ছনধরা ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ২: সিংহেশ্বর ইউনিয়নে ৬নং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে।
গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ৬নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে। এবং ফুলবাড়িয়া বালিয়ান ইউনিয়নের চেয়ারম্যান পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরো জানা যায়, মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০ রোজ বুধবার। বিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ শে সেপ্টেম্বর রোজ শনিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ই অক্টোবর রোজ শনিবার ভোট গ্রহণের তারিখ ২০ শে অক্টোবর ২০২০ রোজ মঙ্গলবার ।