শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে একমাত্র ছেলের সন্ধান না পেয়ে পাগল প্রায় “মা”

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬১৪ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
৭ বছরেও আমার একমাত্র ছেলে সন্ধান পাচ্ছি না। আপনারা ছেলেকে খুঁজে দিন। সাংবাদিকদের ও তাক্ওয়া অসহায় সেবা সংস্থার কাছে আকুতি জানিয়ে কাঁদছিলেন রাশিদা বেগম নামের এক মা।

জানা যায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দ্বারাগপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র পঞ্চম শ্রেণীর ছাত্র আলী আকবর(১৩) বিগত ২০১৪ সনের ২২ মে প্রতিবেশি আব্দুল বারেকের পুত্র আশিকের সাথে গাজীপুরে গিয়ে নিখোঁজ হয়।

এরপর থেকেই পরিবার অপেক্ষা প্রহর গুনছেন। গত ১৮ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার তার বাড়ির পাশে সংবাদকর্মী তপু রায়হান রাব্বি ও তাক্ওয়া অসহায় সেবা সংস্থার একটি টিম নূর ইসলাম বা নূরে পাগলের ঘরদেখতে ও তথ্য সংগ্রহ করতে গেলে মা রাশিদা বেগম ও বাবা আব্দুল মালেক ছেলের ছবি নিয়ে আসেন। পরে ছবি দেখিয়ে ছেলেকে খুঁজে বের করার আকুতি জানিয়ে কাঁদতে থাকেন।

উনারা জানান, পাশের বাড়ির আশিক আমার ছেলে আলী আকবর কে নিয়ে গাজীপুর গিয়েছিলো। পরে হারিয়ে গেছে বলে জানিয়েছেন। এরপর থেকে আজও তার সন্তান পাচ্ছিনা। আরো জানান, আমার ছেলে সব বুঝে ও সব বলতে পারে। সে হারাবে কেন ? আমরা দরিদ্র মানুষ। ওই সময় থানায় অভিযোগ দিয়েও ফল পাইনি। আপনারা আমার ছেলেকে ফিরে পেতে সহায়তা করুন। এই বলে কান্নাই ভেঙে পড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin