রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় ভূমিহীনদের জমি রক্ষার্থে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৫৬৪ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বিল উৎরাইল সরকারি পত্তনকৃত ভূমিহীনদের জমি রক্ষার্থে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জানুয়ারী) বিকেল ৪ টায় ভূমিহীনদের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভারশোঁ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত ইউ’পি সদস্য সহীদুল ইসলাম চিতলের সভাপতিত্বে ইউপি ভবনের সামনে দু’শতাধিক ভুমিহীন নারী-পুরুষ রাস্তার দু’ধারে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন পৈতাপুকুর আবাসন প্রকল্পের সাবেক সভাপতি সোহরাব হোসেন, আহম্মদ আলী, তাজেবুল ইসলাম, রফিকুল ইসলাম, নুরী বেগম এবং লাইলী বেগম প্রমূখ।

বক্তারা বলেন, উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের মহানগর গ্রাম সংলগ্ন বিলে প্রায় ২০০ বিঘা খাস জমি রয়েছে। কিন্তু জমির শ্রেণী জলকর তাই পত্তন দেওয়া হয় না। শুস্ক মৌসুমে এসব জমি জেগে উঠলেও বর্ষা মৌসুমে ডুবে যায়, জেগে উঠা জমিতে বছরে একটি মাত্র ফসল হয়। ফলে বিল পাড়ের ভুমিহীনরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে এসব জমিতে ৬ মাস চাষাবাদ ও ৬ মাস মাছ আহরণ করে জীবীকা নির্বাহ করে আসছিলো। কিন্তু
গত শুক্রবার দুপুরে ভাঁরশো ইউনিয়নের একটি বিলের বিবাদমান জমি জবর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মোহাম্মদ আলীর ছেলে হায়াত আলী,কুষার ছেলে দানেশ ও সুলতান,মৃত মছিরের ছেলে মামুন,মৃত ছবের আলীর ছেলে আব্দুল জব্বার,কাজেমের ছেলে সাইফুল ইসলাম, ছোলোর ছেলে মন্তাজ আলী ও সিন্তাজ আলী, নাছেরের ছেলে বাবু,মোহাম্মদ আলীর ছেলে এজু,দসুর ছেলে আলমগীর, সোলেমানের ছেলে ইমাজ উদ্দিন, লবির উদ্দিনের ছেলে বিদ্যুৎ, ইয়ার আলীর ছেলে জাইদুল ইসলাম মেছেরের ছেলে রইচ, রিয়াজের ছেলে আব্দুস সালাম, পিয়ারের ছেলে হায়াত আলী এবং নাসির উদ্দিন দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে এসে ভারশোঁ দক্ষিণপাড়ার মিনুর ছেলে সিরাজ উদ্দিন (৫০), মহানগর গ্রামের দিলবর রহমানের ছেলে উজ্জল (৪৫), একই এলাকার মেজিশেনসহ ভারশোঁ এলাকার ৪ জনকে মারপিট করে আহত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওইদিনই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়। এদের মধ্যে সিরাজ উদ্দিন এবং উজ্জলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, এ ঘটনায় পাকুড়িয়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র আতাউর ইসলাম বাদি হয়ে দানেশ এবং মোবারকসহ ১০ জনের নাম উল্লেখ ও প্রায় ৪০ জন অজ্ঞাতনামা আসামি করে মান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন। মহানগর মৌজার উৎরাইল বিলের খাস সম্পত্তি উদ্ধার, ভূমিহীনদের ওপর হামলাকারী, ভুমিগ্রাসী ও তাদের মদদদেরকে গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে করেন স্থানীয় এলাকাবাসী ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin