শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ময়মনসিংহের ফুলপুরে আলোচনা সভা ও জয়ীতাদের মাঝে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৬৯৫ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় আন্তর্জাতিক নারী শিশু নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে আলোচনা সভা ও জয়ীতাদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা হলরুমে ৯ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বেলা ১২টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শীতেষ চন্দ্র সরকার সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন উপজেলার বর্তমান চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, ফুলপুর পৌরসভার মেয়র বাবু শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

নারী জাগরণের অগ্রদূত প্রকাশক একজন আদর্শ নারী বেগম রোকেয়া জীবন কাহিনি এর মতো আমাদের ফুলপুরের নারীরা পিছিয়ে নয়।এদের মধ্যে একজন নারী লিপি চাকলাদার এর মুখ থেকে জানা গেছে তার জীবন চলছে কঠোর প্ররিশম ও সংগ্রাম করে। সে শিক্ষা অর্জন করতে না পেরে বিবাহের পরে এইচ এস, এস,সি পাশ করেছে স্বামীর সংসারে এসে।তার পরে সে সিলাই মেশিন এর কাজ করে আর্থিক ভাবে উন্নতি করেছে ও তার দুটি মেয়ে কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে।তার মতো আরও অন্য সেক্টরের ৩জন নারী কেও সম্মাননা ও সার্টিফিকেট ও পুরুষ্কার প্রদান করেন উপজেলা প্রশাসন।
এ সময় বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব আতাউল করিম রাসেল, মেয়র বাবু শশধর সেন, ফুলপুর উপজেলার আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান, ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন স্যার ও মহিলা বিষয়ক সম্পাদক। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।

সবশেষে উক্ত সভার সভাপতি উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শীতেষ চন্দ্র সরকার মহোদয় বলেন নারীরা পিছিয়ে নয় এগিয়ে যাবে তাদের কর্মের মাধ্যমে। আর সবাই কে ধন্যবাদ জানিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin