
বাগমারা প্রতিনিধিঃ আগামী ৫জানুয়রি বুধবার বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ এর নির্বাচন ৫ম ধাপে অনু্ষ্ঠিত হবে।
বাগমারার গোয়ালকান্দি ইউপির ৬নং উদপাড়া ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন মাহাবুর রশিদ প্রাং।
রাজশাহী জেলার আওতাভুক্ত বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের ৬নং উদপাড়া ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের সন্তান মাহাবুর রশিদ প্রাং।
তিনি ১৯৭২সালের ১০ই এপ্রিল সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনার পিতা আব্দুল করিম প্রাং এবং মাতা মাজেদা বিবি।
তিনি আওয়ামী পরিবারের সন্তান।
তিনি পিতামাতার ৩য় সন্তান।
তিনি একজন সহজ সরল,আদর্শ,সৎ,নির্ভীক মানুষ।
তিনি ৫জানুয়ারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নের ৬নং উদপাড়া ওয়ার্ডের উন্নয়নে কাজ করার জন্য ইউপি সদস্য পদপ্রার্থী হিসাবে নির্বাচন করবেন।
তিনার রাজনৈতিক গুরু ছিলেন গোয়ালকান্দি ইউনিয়নের ৫ বারের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বার সরকার।
তিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমানে তিনি রাজনৈতিক অঙ্গনে বিরাজমান।
বর্তমানে তিনি ৬নং উদপাড়া ওয়ার্ডের কৃষকলীগ এর সভাপতি।
ইতিমধ্য তিনি ওয়ার্ড কৃষকলীগ সুসংগঠিত করে সাজিয়েছেন।
করোনাকালীন (কোভিড ১৯) এর সময় তিনি গরীব অসহায় মানুষদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন।
তিনি করোনা ভাইরাস প্রতিরোধক করোনা টিকা বিনামূল্য নিবন্ধনে ৬নং ওয়ার্ডের মানুষদের বিশেষভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
গোয়ালকান্দি ইউনিয়নে জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ড বিতরণের সময় তিনি অত্র ওয়ার্ডের জনসাধরণের কল্যাণের জন্য ভোটার আইডির বক্স নং ও কমপার্টমেন্ট নং এর ব্যাবস্থা করে দিয়েছিলেন।
যাতে করে ওয়ার্ডবাসী কোনরুপ ভোগান্তি ছাড়া স্মার্ট কার্ড পেয়েছেন।
ক্রীড়াপ্রেমী মানুষ মাহাবুর রশিদ।
তিনি ফুটবল খেলা প্রিয় মানুষ।
সর্বদা তিনি তরুন প্রজন্ম কে খেলাধুলার দিকে উৎসাহিত করে থাকেন এবং তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে থাকেন।
কৃষিপ্রেমি মানুষ মাহাবুর রশিদ প্রাং কৃষকদের কল্যাণ সবসময় কাজ করে থাকেন।
তিনার বাসায় একটি জলমিটর আছে সেই জলমিটর থেকে গ্রামের মানুষের পানের বরজ ও ধানের জমিতে স্বল্পমূল্য পানি সেচ দিয়ে থাকেন।
তিনার জমি চাষ করার জন্য একটি ট্রিলার আছে তিনি ট্রিলার দ্বারা কৃষকদের স্বল্পমুল্য জমি চাষ করে দিয়ে থাকেন।
তিনি একজন মৎসপ্রেমী মানুষ তিনার ছোট বড় মিলিয়ে কয়েকটি পুকুর আছে।
তিনি উদপাড়া পশ্চিমপাড়ায় ৩০বিঘার একটি পরিত্যক্ত স্থানে কৃষকদের সাথে নিয়ে মৎস চাষ প্রজেক্ট গ্রহন করে কৃষকদের স্বাভলম্বী করার জন্য সমন্বিতভাবে মৎস চাষ করে যাচ্ছেন।
তিনি গোয়ালকান্দি ইউপির মৎস সমবায় সমিতির (সিআইজি) সদস্য ।
তিনি পুকুর থেকে মাছ ধরে অত্র এলাকার গরীব দুখিদের মাছ দিয়ে থাকেন।
অত্র ওয়ার্ডের সাধারণ মানুষের আলাপচারিতায় জানা যায় তিনি একজন সৎ, যোগ্য ও আদর্শবান ব্যাক্তি।
অত্র ওয়ার্ডের নেতৃত্বের কথা উঠলে আসলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।
গ্রামের উন্নয়নে শতভাগ অবদান রাখতে ও গ্রামবাসীর সুখে দুঃখে সবসময় মানুষের পাশে দাঁড়াতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে১৩নং গোয়ালকান্দি ইউপির ৬নং উদপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আশাবাদি মাহাবুর রশিদ প্রাং।
তিনি নির্বাচিত হলে ৬নং উদপাড়া ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড হিসাবে গড়তে চান,
তিনি বলেন, আমি অত্র ওয়ার্ডের জনগণের উন্নয়নে সবসময় কাজ করে যেতে চাই।
অত্র ওয়ার্ডবাসীর কল্যাণ করাই আমার মুল লক্ষ্য, তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই।
আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই।
তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের জন্য নিবেদিতপ্রাণ হয়ে এবং মানবহিতৈষী কর্মকান্ডগুলো চালিয়ে যাওয়ার নিমিত্তে সকলের কাছে দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন।
সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়।
অত্র ওয়ার্ডের অনেকেই জানান,গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় মানুষের সহযোগিতা করেন মাহাবুর রশিদ প্রাং।
তিনি একজন সাধারণ পরিবারের সন্তান,সহজ,সরল পরিশ্রমী মানুষ।
অত্র ওয়ার্ডবাসীর সকলেই তাকে ভালোবাসে ও শ্রদ্ধা করে।
ইতিমধ্য তিনার সামাজিক কার্যক্রমে উদপাড়া ওয়ার্ডের জনগণ তিনার প্রতি সন্তুষ্ট এবং তিনি নির্বাচিত হলে অত্র ওয়ার্ডের সকল জনসাধরণের কল্যাণ হবে বলে ওয়ার্ডবাসীর প্রত্যাশা।