শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে জন্মনিবন্ধন ঠিক করার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় কাউন্সিলর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৬৫৬ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ জন্মনিবন্ধন ঠিক করার কথা বলে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। ১ লা ডিসেম্বর রোজ বুধবার রাতে ফুলপুর থানায় এ মামলা দায়ের করা হয়।

জানা যায়, ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী (১৫) জন্মনিবন্ধন ঠিক করতে তার মামীকে নিয়ে গত ২১ নভেম্বর সকালে ফুলপুর পৌরসভায় আসেন। পৌরসভার আব্দুল হাই’র ছেলে ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এহসানুল হক (৪০) ওই ছাত্রীকে জন্মনিবন্ধনের কাগজপত্র তার বাড়িতে আছে বলে (প্রতারণা করে) মোটরসাইকেলে উঠিয়ে গোদারিয়া গ্রামের সহিদের বাড়িতে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেয়। এতে ছাত্রী রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ওই ছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে কাউন্সিলর এহসানুল হক মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে বুধবার রাতে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালেও বিচার না পেয়ে থানায় মামলা করেন।
ফুলপুর পৌরসভার মেয়র শশধর সেন জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে তপু রায়হান রাব্বিকে জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin