শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে বিদ্রোহী প্রার্থীর হামলা ছাত্রলীগ নেতা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৬১২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রামগঞ্জের ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় সাজ্জাদ হোসেন সজিব নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সংঘর্ষে সাজ্জাদ হোসেন সজিব গুরুতর আহত হন। বিকেল ৫টার দিকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল জানান, সজিব উপজেলার ইছাপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। গত ১৫ নভেম্বর সাবেক কমিটি বিলুপ্তের পর তাকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়। ওই ইউনিয়নের নৌকার প্রার্থী শাহিনুর আক্তারের পক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন সজিব।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিদ্রোহী প্রার্থী আমির হোসেন খাঁনের (আনারস মার্কা) লোকজনের সঙ্গে নৌকার প্রার্থীর কর্মীদের সংঘর্ষ হয়। এতে সজিব গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথেই মারা যান। বিদ্রোহী প্রার্থী হওয়ায় গত ১৬ নভেম্বর আমির হোসেন খাঁনকে দল থেকে বহিষ্কার করেন রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান মঞ্জু বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ বিদ্রোহী প্রার্থীর লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা সাজ্জাদ মারা গেছেন।

নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাঞ্জুর এলাহি বলেন, কেন্দ্রের ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি। বাইরে কী হয়েছে তা আমার জানা নেই।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নয়নপুরে ভোট কেন্দ্রের বাহিরে বিশৃঙ্খলা হয়েছে। এতে দুইপক্ষের লোকজন। কেউ মারা গেছে বলে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin