শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

স্বতন্ত্র প্রার্থীর জনপ্রিয়তা দেখে নির্বাচনী কার্যালয় ভাংচুর করে দূর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৫৯৫ Time View

নজির আহম্মদ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শামছুল ইসলাম সুমনের (মোটরসাইকেল প্রতীক) দুটি নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাতে চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর বাজার ও পদ্মা বাজার নির্বাচনী কার্যালয় ভাংচুর করে দূর্বৃত্তরা।

পরে শামছুল ইসলাম সুমনের সমর্থকরা এসে বিক্ষোভ করে ও দোষীদের শাস্তি কামনা করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে মোটরসাইকেল ও সিএনজি দিয়ে কয়েকজন দূর্বৃত্ত এসে অতর্কিতভাবে স্বতন্ত্র প্রার্থী শামছুল ইসলাম সুমনের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। এসময় তারা দুটি কার্যালয়ের চেয়ার, টেবিলসহ নির্বাচনী সরঞ্জাম ভাংচুর করে দ্রুত পালিয়ে যায়।

শামছুল ইসলাম সুমন অভিযোগ করে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন আমার দুটি নির্বাচনী কার্যালয় প্রচার মাইক ভাংচুর করে। এছাড়াও বিভিন্ন সময় আমার নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ভাংচুরের ঘটনাটি শুনেছি। তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin