
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপের ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৬ নং ঢাকুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবর্তন করা হয়েছে।
তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত কবীরের পরিবর্তে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঢাকুয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার কে দলীয় চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
২৫ নভেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির স্বাক্ষরিত দলীয় প্যাডে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ঢাকুয়া নৌকার নতুন প্রার্থী হিসেবে ইকরামুল হক তালুকদার কে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।