শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কুমিল্লার তিতাসে পৃথক ৩ টি মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৫৪ Time View

মোঃরবিউল আলম, কুমিল্লা: কুমিল্লার তিতাস উপজেলায় পৃথক দুটি স্থান থেকে ৩ টি মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ ও এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে ১২ সেপ্টেম্বর শনিবার উপজেলার রসুলপুর এলাকায় গোমতি নদীতে ও গাজীপুর গ্রামের ইসমাহিল মিয়ার বাড়ীতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কউপজেলার নারান্দিয়া ইউনিয়ন রসুলপুর গ্রামের মহসিন মিয়ার মেয়ে মনিজা (৭) ও একই গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতেমা (৬) তারা সম্পর্কে আপন চাচাতো বোন হয়।

গতকাল দুপরে দাদাীর সাথে গোমতী নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়, এলাকার লোকজন খোঁজাখুজি করে ব্যর্থ হয়ে ৯৯৯ ফোন করলে চাঁদপুর থেকে একদল ডুবরীর এসে অনেক খোঁজাখুজির পরও তাদের কোন সন্ধান মিলাতে পারেনি।

আজ সকালে ওই স্থানেই তাদের মরদেহ ভেসে উঠে এবং তাদের উদ্ধার করেছে এলাকাবাসী। অপরদিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের ইসমাহিল মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (২২) পারিবারিক কলহের জের ধরে শুক্রবার দিবাগত গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার সকালে তিতাস থানার এস আই শফিকুল ইসলাম লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছেন। একই দিনে ৩ টি লাশ, তিতাসে বিষয়টি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুমিল্লা ২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। তারা পৃথক শোক বার্তায় বলেন, এই ধরনের মৃত্যু কারোরই কাম্য নয়। নিহতের পরিবার যেন শোক কাটিয়ে উঠতে পারে মহান আল্লাহর নিকট সেই দোয়া করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin