শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় নির্বাচনী সহিংসতা;হানিফ চেয়ারম্যান এবং তার ক্যাডার বাহিনীসহ ৩০৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের!

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৫৯৫ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ইমরান হোসেন রানা (৩৬) নামে আহত যুবকের নিহতের ঘটনায় অবশেষে থানায় হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে।

হামলা চালিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গনেশপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হানিফ উদ্দিন মণ্ডলসহ ১০৪ জনের নাম উল্লেখ পূর্বক আরো অজ্ঞাত নামা ২০০ জনকে আসামি করে বৃহস্পতিবার দিবাগত রাতে থানায় বাদি হয়ে হত্যা মামলাটি দায়ের করেন নিহতের মা রেজিয়া বিবি।

উল্লেখ্য, ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের পর গনেশপুর ইউনিয়নের সতীহাট বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হানিফ উদ্দিন মন্ডল এবং আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বাবুলের নেতা কর্মীদের মাঝে নির্বাচনী প্রচার- প্রচারণা ও প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এ হামলায় উভয় পক্ষের অন্তত ৮ জন কর্মী আহত হয়েছিলেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে হানিফ চেয়ারম্যানের ক্যাডার বাহিনীর অতর্কিত হামলার শিকার হয়ে মাথায় প্রচন্ড আঘাতে রক্তাক্ত হওয়ায় গুরুতর জখম হওয়ায় মুমূর্ষু অবস্থায় রানাকেও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে রানার অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে নেয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঘটনার ৭ দিন পর অবশেষে ১৮ নভেম্বর বৃহস্পতিবার ভোররাত ৪ টার দিকে মারা যান তিনি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন , নিহতের মা রেজিয়া বিবি বাদি হয়ে হানিফ চেয়ারম্যানসহ ৩০৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা সবাই পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin