শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় রফিক চেয়ারম্যানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৬২১ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ২নং ভালাইন ইউনিয়নে মটরসাইকেল প্রতীকের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী-সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতীক বরাদ্দের পর হতে অদ্যবধি কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলার ভালাইন ইউনিয়নের বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে নির্বাচনী পথসভা এবং গণসংযোগ করছেন তিনি।

পথসভায় মটরসাইকেল প্রতীকের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী- সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বলেন, এলাকায় আমার জনপ্রিয়তা আছে বলেই তো নির্বাচনে অংশ নিয়েছি। তাছাড়া ভালাইন ইউনিয়নের মানুষ আমাকে এক নামে চেনেন এবং আমার সম্পর্কে যথেষ্ট জানেন। আমি প্রতিনিয়ত এ ইউনিয়নের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া, আশীর্বাদ ও ভোট প্রার্থনা করেছি। ভোটাররা আমাকে ভোট দিবেন বলে আশ্বস্ত করেছেন। আমি আশাবাদী ভোটারদের দোয়া এবং পূর্ণ সমর্থন আমার প্রতি আছে। আমি পূণরায় নির্বাচিত হলে ভালাইন ইউনিয়ন বাসিকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং বাল্যবিবাহ মুক্ত একটি পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন উপহার দিতে সক্ষম হবো।

তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমার বিশ্বাস যে, এ ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।তাই দলমত নির্বিশেষে সকল ভোটারদের মটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে মান্দা উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin