শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

পালের হাটে ট্রাক চাপায় দুই স্কুলছাত্রী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৬৭০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলার পালের হাট বাজারে ট্রাক চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন সানজিদা আক্তার ইভা (১৫) ও ফাহমিদা আক্তার (১৬)। তারা দুইজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

সানজিদা পূর্ব কেরোয়া গ্রামের আরিফ হোসেনের মেয়ে। সে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। ফাহমিদা রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মো. আলমগীরের মেয়ে। সে ঢাকার সেগুনবাগিচা সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

সদর থানা পুলিশের এসআই আব্দুল হান্নান জানান, আরিফ হোসেন তার মেয়ে সানজিদা এবং ভাগ্নি ফাহমিদাকে নিয়ে লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে কেরোয়ার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আরিফ চালাচ্ছিলেন। তার পেছনে ফাহমিদা এবং সানজিদা বসে ছিল। পালেরহাট দক্ষিণ বাজারে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। বিপরীত দিক থেকে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৪৭১১) তাদের দুই জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা প্রাণ হারান।

সদর থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin