শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন উদপাড়ার কৃষকরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৯৬১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলাধীন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামের কৃষকরা পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন।

গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামটি কৃষি নির্ভর গ্রাম।
অত্র গ্রামের ডাঙ্গায় সকল ধরনের ফসল হয়ে থাকে।
রবি এই মৌসুমে পেঁয়াজ রোপণে ঝুঁকছেন উদপাড়ার কৃষকরা।

কৃষকরা পেঁয়াজ বীজ মণপ্রতি ৩০০০(তিন হাজার) বা ৪০০০(চার হাজার) টাকা করে ক্রয় করে রোপন করছেন।
পেঁয়াজ চাষ বেশ লাভজনক হওয়ায় অত্র গ্রামের কৃষকরা প্রতি মৌসুমে পেঁয়াজ চাষ করে থাকেন।

উদপাড়া গ্রামের এক কৃষক শ্রী শ্যামল কুমার জানান যে, আমরা ১বিঘা ৩ কাঠা জমিতে পেঁয়াজ রোপণ করেছি ।
আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হব।

এ ব্যাপারে উপজেলা উপসহকারি কৃষিকর্মকর্তা আব্দুল মজিদ বলেন, আমরা প্রতিনিয়ত কৃষকদের খোঁজখবর রাখি, ফসল চাষ ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি। আমরা কিছু কৃষকদের প্রণাদনা হিসাবে পেঁয়াজ বীজ বা আল প্রদান করেছি।

কৃষকরা আশাবাদী এই মৌসুমে আবাহাওয়া অনুকূল ও পেঁয়াজের নায্যমূল্য থাকলে পেঁয়াজ চাষ করে কৃষকরা লাভবান হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin