শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে মামুন কারাগারে

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪০৯ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে তুচ্ছ ঘটনায় বাবা আবুল হাশেমকে (৪৬)হত্যার অভিযোগে ছেলে মামুনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের নিজ বাড়ি থেকে ৭ নভেম্বর রোজ রবিবার সকালে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. জাহিদের নেতৃত্বে তাকে আটক করা হয়। নিহত আবুল হাশেম ওই গ্রামের মৃত সমেদ আলীর ছেলে।

এলাকা সূত্রে জানা যায়, খুনি মামুনের শশুরের সাথে মায়ের পরকিয়া রয়েছে এমন অপবাদ দেয়ায় মামুনের স্ত্রী মামুন কে তালাক দিয়ে চলে যাওয়ার পর থেকে পিতা-পুত্র সম্পর্কের অবনতি ঘটে আসছে । এ ঘটনাকে কেন্দ্র করে গত ১লা নভেম্বর রোজ সোমবার সকাল ১০টার দিকে তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সে মেহগনি গাছের ডাল দিয়ে তার বাবার মাথায় বারি মারলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।পরে ২ নভেম্বর রোজ মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকেচিকিৎসাধীন অবস্থায় তার বাবা মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (মানবিক ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, আবুল হাশেমকে খুনের অভিযোগে নিহতের বড় ছেলে শহীদ বাদি হয়ে থানায় মামলা করেন। এ অভিযোগে নিহতের ছোট ছেলে মামুনকে গ্রেফতার করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তিনি আরও বলেন আসামি মামুন বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেন। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৪র্থ আদালত, জনাব দেওয়ান মনিরুজ্জামান এর আদালতে এই জবানবন্দি রেক্রড করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin