শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দার সতীহাটে মারকাজুল কুরআন আল ইসলামী মাদ্রাসা কর্তৃক আয়োজিত ১ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪৪৮ Time View

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ১ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ নভেম্বর বুধবার বিকেল ৪ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সতীহাট কে.টি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মারকাজুল কুরআন আল ইসলামী মাদ্রাসা (গ্রামীণ ব্যাংকের দক্ষিণ পার্শ্ব, মান্দা, নওগাঁ) কর্তৃক আয়োজিত ১ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ৫নং গণেশপুর ইউনিয়নের আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রনালয়ের মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন মন্ডল এমপি।

এসময় অত্র মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম সাইফী’র আরজগুজারে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কুরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন কাহালু বগুড়ার আলোচিত বক্তা আলহাজ্ব হযরত মাওঃ বজলুর রশিদ মিঞা, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলার মাদ্রাসা নূরে মদিনা’র প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হযরত মাওঃ মুফতি নাছির বিন আছগর তৈয়্যবী প্রমূখ।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন-অর- রশিদ সোহেল, গণেশপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মোল্লা এবং সতীহাট কে.টি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin