
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
“প্রেমি স্বর্গ, প্রেমি নরক” ময়মনসিংহের ফুলপুরে প্রেমিকা প্রেম প্রত্যাহার করায় প্রেমিক বিষ খেয়ে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় অনুঃ ৬৭ঘন্টা পর মৃত্যুবরণ করেন।
নিহত জীবন মিয়া(১৯) রুহুল আমিন এর ছোট ছেলে। সে ২০২০সালে পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি.পাশ করে বর্তমানে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজে ২০২২সালের এইচ.এস.সি. পরীক্ষার্থী।
ঘটনাস্থল থেকে জানা গেছে, উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী ২খন্ড গ্রামের মিদ্ধা বাড়ির জীবন মিয়া একই ইউনিয়নের গুপ্তেরগাঁও গ্রামের একই শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সাথে প্রেম করে আসছিলো। এক পর্যায় গত ৩১ অক্টোবর রোজ রবিবার প্রেমের প্রস্তাব দিলে সে প্রেমের প্রস্তাব প্রত্যাহার করায় ১লা নভেম্বর রোজ সোমবার ভোর সকালে ফসলের ক্ষেত্রের বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করেন।
পরে টের পেয়ে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ৩ নভেম্বর রোজ বুুধবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় অনুঃ রাত ১২ঃ৪৫মিনিটে মৃত্যু হয়।
ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন মহোদয় বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর ডাইরি করেছেন তার অভিভাবকরা ।