শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৬০৫ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যুর ঘটনায় এলাকায় তোলপাড়। ঘটনাটি ঘটেছে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামে।

জানা গেছে, ১লা নভেম্বর রোজ সোমবার সকাল ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটির একপর্যায়ে মৃত সমেদ আলীর ছেলে আবুল হাসেম(৪৬) কে তান নিজ বড় ছেলে মামুন মিয়া(২২) লাঠিদিয়ে মাথায় আঘাত করে।

পরে রক্তাক্ত অবস্থায় ফুলপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ নভেম্বর রোজ মঙ্গলবার দিবাগতরা অনুঃ ২ টার দিকে মৃত্যুবরণ করেন।

এলাকা সূত্রে জানা গেছে, খুনি মামুনের শশুরের সাথে মায়ের পরকিয়া রয়েছে এমন অপবাদ দেয়ায় মামুনের স্ত্রী মামুন কে তালাক দিয়ে চলে যাওয়ার পর থেকে পিতা-পুত্র সম্পর্কের অবনতি ঘটে আসছে ।

এ ঘটনার সততা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ্ আল মামুন বলেন, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্তের ব্যবস্থা নেওয়া সহ অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin