শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দার গণেশপুর ইউ’পি চেয়ারম্যান পদপ্রার্থী হানিফ উদ্দিন মন্ডলের মোটরসাইকেল শোডাউন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৬৭৭ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডলের উদ্যোগে মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার সতীহাট বাজার শহীদ মিনার মার্কেট থেকে তিন শতাধিক মটরসাইকেল বের হয়ে গণেশপুর,কাঞ্চন, সাতবাড়িয়া, ফেরিঘাট,পারইল, মীরপুর, শ্রীরামপুর, বাঙ্গালপাড়াসহ বিভিন্ন এলাকায় শোডাউন এবং গণসংযোগ করেন।

মটরসাইকেল শোডাউন এবং নির্বাচনী গণসংযোগের ব্যাপারে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ করে দেওয়ায় আমি চিরো ঋণী এবং চিরো কৃতজ্ঞ। বিগত দিনেও চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যবধি নিঃস্বার্থে জনগনের সেবা করে যাচ্ছি। আগামিতেও এর ধারাহিকতা অব্যাহত থাকবে। এর পাশাপাশি দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ যদি আমাকে ভালোবেসে ভোট দেয় তবে এবারো বিপুল ভোটের ব্যাবধানে আমি গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবো। আমার বিশ্বাস যে, গণেশপুর ইউ’পির সাধরণ জনগণ আমাকে সমর্থন দিবে। এবারেও চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারলে এ ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পারবেন বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

এ সময় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেল আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা এ মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin