
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ক্ষুদে বিজ্ঞানী রাফির বিজ্ঞানী হবার স্বপ্ন আর পুরন হলো না? পুকুরের পানির সাথে সব স্বপ্ন মিশে গেল চিরতরে।
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের অনুঃ ২২ ঘণ্টা পরে পুকুর থেকে ৫ম শ্রেণী পড়ুয়া মেধাবী ছাত্র রাফির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত শিশু রাফি আহামেদ(১২) উপজেলার পয়ারী ইউনিয়নের মামুদপুর বাজারের চা বিক্রেতা আবুল কালামের পুত্র।
জানা গেছে, শিশু ছাত্র রাফি গত অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। পরে আত্মীয় স্বজনসহ বন্ধু-বান্ধবদের বাড়িতে খোঁজখবর নিলে কোন সন্ধান পাওয়া যায়নি। ২৯ অক্টোবর রোজ শুক্রবার দুপুরে নিখোঁজের ২২ ঘন্টাপর মামুদপুর বাজার সংলগ্ন একটি পুকুর থেকে তার মৃতদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী উদ্ধার করে।
বন্ধু-বান্ধব সহ স্থানীয়রা বলেন, রাফি আহামেদ দু’চোখে যখন যা দেখত তখন তাই তৈরি করে ফেলতেন। তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে একজন বড় বিজ্ঞানী হবে । তার বাড়িতেও দেখা গেছে ইলেকট্রনিক জিনিসপত্রসহ তার তৈরি করা নানান বৈজ্ঞানিক যন্ত্রপাতি।
এ বিষয়ে ফুলপুর থানার মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন মহোদয় তপু রায়হান রাব্বি কে বিকালে মুটোফোনে জানান, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত দেওয়া হয়নি।