
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ কৃষি সমৃন্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষে ময়মনসিংহের ফুলপুরে ব্যাগরো কোম্পানী এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর রোজ সোমবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে সুগন্ধা রংধনু ২ হাইব্রিড জাতের ধান বীজের উৎপাদন ও ফলন সম্পর্কে কৃষকদেরকে অবহিতকরণ করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার শীতের চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ব্যাগরো কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম আর ইবনে আজিজ রাহাত, পরিচালক সায়েম খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশাহ আলমগীর,ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিক সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ডিলার আনিছুর রহমান আনিছ।