
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ফুলপুর প্রেসক্লাবের সিনিয়র কলম সৈনিক দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জনাব দুলাল ২৩ চ্যানেলের ফুলপুর উপজেলা প্রতিনিধি হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়েছে।
২৩ অক্টোবর রোজ শনিবার রাত সাড়ে ১০টায় প্রেসক্লাবের সভাপতি জনাব নাজিম উদ্দিন সাহেব এর তত্ত্বাবধানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ফূলের মালা দিয়ে বর্রণ করে নিয়ে মিষ্টিমুখ করানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, সমাজসেবক আজাহারুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক তপু রায়হান রাব্বি, প্রেসক্লাবের সম্মানিত সদস্য বাহার উদ্দিন প্রমুখ।
তিনি গত কয়েক মাস ধরে ফুলপুর উপজেলা সংবাদদাতা হিসেবে এ চ্যানেলে কাজ করে আসছেন বলে জানান। পরে ২৩ চ্যানেলের অফিস থেকে প্রতিনিধি হিসাবে কার্ড পাঠালে গতকাল শনিবার বিকেলে উনার হাতে এসে কার্ড পৌঁছায় ।
মোঃ দুলাল ফুলপুরে নব নিয়োগ প্রাপ্ত টিভি ২৩ চ্যানেলে উপজেলা প্রতিনিধি নিয়োগ হওয়ায় আমরা ফুলপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে দোয়া করি সততার মাধ্যমে মিডিয়া জগত ফুটে উঠুক সূর্যের আলোর মত। সহযোদ্ধা আপনি এগিয়ে যান সত্যের পথে আমরা আছি আপনার পাশে।