শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বাগমারার গোয়ালকান্দি ইউপিতে গণশুনানি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৬৪ Time View

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার আওতাধীন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপিতে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত।

২৪শে অক্টোবর রবিবার সকাল ১০টায় গোয়ালকান্দি ইউপি চত্বরে জাতিসংঘ উন্নয়ন কর্মসুচি (ইউএনডিপি) এর সহযোগিতায় কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।

গোয়ালকান্দি ইউপি সচিব আব্দুল বারিক এর সঞ্চালণায় ও গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকারের সভাপতিত্বে গণশুনানির কার্যক্রম শুরু হয় তিনি বলেন, মানুষের সেবা করাই আমাদের মুল লক্ষ আমি গোয়ালকান্দি বাসীর সেবা করার জন্য সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছি।
আপনারা ইউনিয়ন পরিষদে আসুন আপনারা শতভাগ সেবা পাবেন ইনশাহআল্লাহ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইএএলজি প্রকল্পের ডিষ্টিক ফ্যাসিলেটর আ হ ম মোস্তফা কামাল তিনি বলেন, প্রতিবছর জনগণের কল্যাণে ওয়ার্ড সভা হয়ে থাকে সেই ওয়ার্ড সভায় আপনারা নিজ নিজ এলাকার উন্নয়নমুখী কাজ যেমন রাস্তা তৈরি, স্বাস্থ্য সেবা ,বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও সমাধান হয়ে থাকে ।

আজকে আপনারা এই গণশুণানিতে আপনার এলাকার রাস্তা, স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা ও বিভিন্ন সেবার প্রশ্ন করবেন আমরা সেটি সমাধানের চেষ্টা করব।
উক্ত সভায় উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউপি হিসাব সহকারি ও কাম কম্পিউটার অপারেটর শাহীন আলম, ইউপি সিভিল সোসাইটি জাহিদুল ইসলাম মিঠু, ইউপির সকল ইউপি সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উক্ত গণশুণানিতে গোয়ালকান্দি ইউপির বিভিন্ন রাস্তা তৈরিকরণ, স্বাস্থ্য সেবার মানউন্নয়ন ও গোয়ালকান্দি ইউপির সবগুলো মাঠে ফুটবল খেলার গোলপোষ্ট তৈরি নিশ্চিতকরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin