
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন মৈনম। আর এ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে চান আওয়ামী পরিবারের সন্তান অালহাজ্ব ইয়াছিন অালী রাজা। তিনি বলেন দীর্ঘদিন পর্যন্ত তার পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে ওঁতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে।
বিগত বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তাদের পরিবারকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তার পরেও আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় রাখতে এলাকার মেঠো পথ থেকে পিচঢালা আর পাড়া থেকে মহল্লায় চষে বেড়িয়েছেন তার পরিবারের সদস্যরা। সেসময় দল বিরোধী অবস্থানে থাকলেও সকল কর্মূসূচি পালন করেছেন ভয়ভীতির উর্ধ্বে উঠে।
ফলে তার দলীয় দক্ষতা বিবেচনা করে তৎকালীন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৈনম ইউনিয়ন শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। এরপর মৈনম ইউনিয়ন অাওয়ামীলীগের ৪৪ নং সদস্য নির্বাচিত হন। তারপর মান্দা উপজেলা অাওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৩ সালে বাংলাদেশ অাওয়ামীলীগ ৬ নং মৈনম ইউনিয়ন শাখার সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হন। তারপর ২০১৪ সালে বাংলাদেশ অাওয়ামীলীগ ৬ নং মৈনম ইউনিয়ন শাখার কাউন্সিলর নির্বাচিত হন।
এরপর ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামীলীগের নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে ও কাউন্সিলর নির্বাচিত হন। তারপর ২০১৮ সালের ৩০ শে জুনের জাতীয় নির্বাচনে গণভবনে বিশেষ বর্ধিত সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ২ য় পর্যায় মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। এরপর ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিলর হিসেবে অংশগ্রহন করেন। তারপর ২০২০ সালে বাংলাদেশ অাওয়ামীলীগ মান্দা উপজেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলনেও তিনি কাউন্সিলর নির্বাচিত হন।
এছাড়াও তিনি ১৯৯৭ সালে ৬ নং মৈনম ইউনিয়নের জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিনি ২০০৩ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারপর ২০০৩ সালে পূনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ২০১১ সালে অাওয়ামীলীগের সমর্থনকৃত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। পরবর্তীতে ২০১৬ সাল থেকে অদ্যবধি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে অাসছেন।
চেয়ারম্যান থাকাকালীন সময়ে ২০১০ সালের ১ লা ডিসেম্বর সামাজিক উন্নয়নমূলক কাজে কৃতিত্বপূর্ণ অবদানে স্বীকৃতি স্বরূপ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে নওগাঁ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এলজিইডি/এডমিন-১ এর মাধ্যমে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং জাকার্তা প্রদেশ সফর করেন। বিগত ২০১২ সালে বাংলাদেশ কমিউনিটি পুলিশিং ফোরাম মৈনম ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত হন। একই সাথে ২০১২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যন্ড কলেজের সভাপতির দায়িত্ব পালন করে। বর্তমানে তিনি মৈনম ইউনিয়নের বর্দ্দপুর উত্তরপাড়া জামে মসজিদ এবং বর্দ্দপুর দিঘীর পাড় ঈদগাহের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে অাসছেন। দীর্ঘ সময় রাজনীতি করতে গিয়ে তিনি এবং তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে হামলা ও নির্যাতনের শিকার হন ।
১৯৯৬ সালে স্বাধীনতা অর্জনকারীদল মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলেও ত্যাগী-পরিক্ষীত আওয়ামী পরিবার ও সদস্যদের তেমন মূল্যায়ন করা হয়নি। মূলত যারা প্রকৃত দলের লোক ছিলো তাদেরকে আরও দুরে সড়িয়ে রাখা হয়েছিলো। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন সর্বক্ষেত্রে ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়ন করা হবে। তাই দীর্ঘদিনের ত্যাগী, পরিক্ষীত ও নির্যাতিত অা’লীগ নেতা ইয়াছিন অালী রাজার বিশ্বাস দল তাকে সঠিক মূল্যায়ন করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং মৈনম ইউনিয়ন থেকে দেশ গঠনের প্রতীক নৌকা উপহার দিবেন।