
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালের দুর্ঘটনায় ফুলপুরের একই পরিবারের ৪ জন নিহতের ঘটনায় এলাকায় শোক বইছে।
জানা যায়, উপজেলার ছনধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামের মড়ল বাড়ির চানু মিয়ার পুত্র ফজলুল হক আজমল (৩২) স্বপরিবারে মনিকগঞ্জ জেলা সদরে থেকে আচারের ব্যবসা করতেন। পিতার অসুস্থতার খবর শুনে শনিবার পরিবারের সদস্যদের নিয়ে শেরপুরগামী একটি বাসে বাড়ি ফিরছিলেন।
বিকেল সোয়া তিনটার দিকে ত্রিশাল উপজেলার চেলেরঘাট নামকস্থানে পৌঁছলে বাসটি দাড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। এতে ফুলপুরের হাটপাগলা গ্রামের ফজলুল হক আজমল (৩২), স্ত্রী ফাতেমা বেগম (২৮), ছেলে আবদুল্লাহ (৬) ও মেয়ে আজমিনাসহ (৮) সাতজনের মৃত্যু ঘটে। এ খবর জানার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে মাতম শুরু হয়।