শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সাংবাদিক কাজল কায়েসের মায়ের মৃত্যুতে গণমাধ্যম কর্মীদের শোক প্রকাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪৪৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিক কাজল কায়েসের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাহির রাজিউন)। কায়েস দৈনিক কালের কন্ঠ ও জাগোনিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নোয়াখালীর প্রাইম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাযা নামাজ রায়পুর পৌরসভার উত্তর দেনায়েতপুর এলাকায় তাঁর (বুধবার সকাল ১১ টায়) নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এরআগে বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল (এমপি), জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসিম উদ্দিন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ ও দৈনিক ডেসটিনি সহ সকল লক্ষ্মীপুর জেলার গণমাধ্যম কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত : ২০১৮ সালের ১৫ অক্টোবর তার বাবা লাল মিয়া বার্ধক্য জনিত কারনে মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin