শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লামায় আসন্ন নির্বাচনে প্রার্থিতা নিয়ে রুপসিপাড়া ব্যাক্তি বিশেষের ত্রোধের আগুনে পুড়ছে ভোটের ইমেজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪৬৭ Time View

জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে বান্দরবানের লামা রুপসিপাড়া ইউনিয়নে কি হচ্ছে! গত কয়কমাস ধরে শুরু হয়েছে এক নোংরা খেলা। কয়েকটি সামাজি যোগাযোগ মাধ্যম সস্তা কল্প কাহিনী লিখে যাচ্ছে। নিজেকে পর্দার আড়ালে রেখে কতিপয় মানুষ সমাজ অঙ্গে কুৎসিত রঙ লাগানোর পায়তারা করছে! এই মহল বা ব্যাক্তিদের হীংস্র আচরণ কয়েকটি ফেক আইডিতে প্রকাশ পাচ্ছে। তাদের নোংরা আছড় থেকে জনপ্রতিনিধি, সুশীল সমাজ এমনকি সাংবাদিকরাও রেহায় পাচ্ছেননা। কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম গত কয়েক মাস ধরে সরকার ও দলকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করে তোলবার চেষ্টা করছে। এর ফলে সাধারন মানুষ বিভ্রতবোধ করছে। একই সাথে সরকারের ব্যাপক উন্নয়ন কাজ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সম্প্রীতির সমাজকে তুচ্ছজ্ঞান করা হচ্ছে।

ব্যাক্তি আমিত্বের ক্রোধের আগুনে জ্বলছে ঘোটা সমাজ। লামা উপজেলার সাত ইউনিয়নের মধ্যে মাত্র দু’টি ইউনিয়ন যথাক্রমে রুপসিপাড়া ও গজালিয়া ইউনিয়নের দুই চেয়ারম্যান উপজাতি। এর মধ্যে রুপসিপাড়া ইউপি চেয়ারম্যান সাচিংপ্রু মার্মা উনার সম্পর্কে মিথ্যা, বানোয়াট, দূরভিসন্ধিমূলক ও সাজানো সংবাদ ফেসবুকসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় পরিবেশন করে বাংলাদেশের আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে চলছেন একটি গ্রুপ। আসন্ন ইউপি নির্বাচনে ছাচিংপ্রু’র জনপ্রিয়তা নষ্ট ও সরকারের উন্নয়ন কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করাতে একটি মহল, কতিপয় ব্যাক্তির উৎসাহে এসব ষড়যন্ত্রমূলক মনগড়া, আপত্তিকর গল্প রচনা করে সাম্প্রদায়িকতা সৃষ্টির হীন প্রয়াস চালানোর চেষ্টা করছে। এ মহলটিকে সবাই চিনে। চেয়ারম্যান ছাচিং এক সময় শিক্ষকতা করতেন এটা সত্য।

২০১১ সালে সে চাকুরী ছেড়ে রুপসীপাড়ায় ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে ছাচিং স্বগোত্রের আরেক জনপ্রিয় প্রবীন চেয়ারম্যানকে হারিয়ে নির্বাচিত হন। একেবারে কম বয়সে তার জনপ্রিয়তায় অনেকের মনে ঈর্ষা জন্মায়। অনলাইন পত্রিকায় সংবাদে রোহিঙ্গা ভোটার সম্পর্কে যে বিকৃত তথ্য প্রকাশ হয়েছে, তা মিথ্যা বানোয়াট। ছাচিং প্রু’র রাজনৈতিক ও গোত্রীয় আদর্শে, সে কোন রোহিঙ্গাকে ভোটার করার প্রশ্ন আসেনা। বাজার ইজারা ও হোল্ডিং কর সম্পর্কে পত্রিকায় হাস্যকর ও চরম মিথ্যাচার করা হয়।

ইউনিয়ন পরিষদ সমুহ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন ও নীতিমালা অনুসরন করে পরিচালিত হচ্ছে। পরিষদের আয় ও ব্যায়ের বিস্তারিত বিষয়ে বার্ষিক অডিট হয়। সুতরাং এব্যাপারে অডিট প্রতিবেদন যতেষ্ট যে। ছাচিং চেয়ারম্যান এতদ বিষয়ে স্বচ্চ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প গৃহহীনদের গৃহ মঞ্জুরী, নির্মান কর্মকান্ড উপজেলা নির্বাহী অফিসার নিবিড় মনিটরিং করেছেন। এ ছাড়া এটা একটি স্পর্ষ কাতর প্রকল্প হেতু দেশের গোয়েন্দা সংস্থার লোকজন এব্যাপারে সজাগ রয়েছে। সুতরাং ছাচিং এর নির্বাচনের মূহুর্তে বিভ্রান্ত সৃষ্টির জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার মানসে মহলটি মিথ্যার বেসাথি সাজিয় প্রচার করে চলছে। করোনা মহামারী প্রেক্ষাপটে দরিদ্র মানুষের জন্য আড়াই হাজার টাকা করে প্রধান মন্ত্রীর প্রণোদনা প্রকল্পের টাকা কৌশলে আত্মসাত করেছিল ৭নং ওয়ার্ডের চৌকিদার।

বিষয়টি নিয়ে চেয়ারম্যান ছাচিং উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলার সভার সিদ্ধান্তমতে তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়। এতে ওই চৌকিদার ক্ষুদ্ধ হয়ে তার স্ত্রীকে দিয়ে চেয়ারম্যান ছাচিং প্রু’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করায়। চেয়ারম্যান ছাচিংরা ভাই-বোন ৬ জন, তার মা একজন জনপ্রতিনিধি(মেম্বার)ছিলেন। তারা সবাই যৌথভাবে ৯ একর ভূমির মালিক। এছড়াও পার্বত্য চট্টগ্রাম বিধি অনুবলে হেডম্যানের রিপোর্ট নিয়ে ভাই-বোন সবাই মিলে আরো ৩০ একর পাহাড় আবাদ করে যেখানে বন বাগান ও প্রথাগত চাষাবাদ করতেছে। জমি সংক্রান্ত মনগড়া তথ্য দিয়ে সংবাদ করানো হয়েছে। তার স্ত্রী একজন সরকারী স্কুলের শিক্ষিকা। তার বেতনের জমা টাকা, পৈত্রিক সম্পত্তি বিক্রি, ব্যাংক লোন নিয়ে একটি দোতালা সাধারণ বাড়ি নির্মান করেন। বাড়ি নির্মানকালে বিভিন্ন নির্মান সামগ্রী বকেয়া এখনো সম্পুর্ন পরিশোধ করতে পারেননি!

অথচ অনলাইন পত্রিকায় মিথ্যাচারমূলক তথ্য দেয়া হয়েছে। রুপসিপাড়া ইউনিয়নে মায়ের করা মাচাংঘর ব্যাতিত চেয়ারম্যানের কোন ডুপ্লেক্স বাড়ির অস্তিত্ব কাল্পনিক! সূতরাং কাল্পনিক গল্প-গুজব প্রচার করে ছাচিং চেয়ারম্যানের জনপ্রিয়তা বিনষ্ট করার পায়তারা বন্ধ করার অনুরোধ করে চেয়ারম্যান ছাচিং প্রু। তিনি আরো বলেন, বৃহত্তর লামা উপজেলায় সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা। এই বৃহত্তর উপজেলা দুজন মাত্র উপজাতি চেয়ারম্যান। একটি সাম্প্রদায়িক মহল আমি উপজাতি হওয়ায়, আমাকে নিয়ে তামাশা করে জনপ্রিয়তা কমাতে চায়। রুপসিপাড়া ইউনিয়নের সকল জনগোষ্টি আমাকে ভাল বাসেন। মানুষের ভালবাসা নিয়ে আমি বেঁচে আছি থাকবো। অনলাইন পত্রিকগুলোত চেয়ারম্যান ছাচিং প্রু’র বিরুদ্ধে যেসব তথ্য প্রচার প্রকাশ করছে, তা সম্পুর্ন আইনের লঙ্ঘন।”ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৮ (১)ধারা, ওই আইনের ২৮(২) ধারা, একই আইনের ২৯ ধারা,এই বাস্তবতায় উল্লেখিত মিথ্যা, বানোয়াট, আপত্তিকর, বেআইনি ও সাম্প্রদায়িক বিদ্ধেষী কথিত সংবাদটি প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করার আহ্বান করছেন রুপসিপাড়া ইউনিয়নবাসী। ভবিষ্যতে এই ধরনের বেআইনি, মিথ্যাচার ও সরকারের উন্নয়ন বিদ্ধেষী কার্যক্রম থেকে নিজেদেরকে বিরত রাখার অঙ্গীকার করার আহবান জানান, ইউনিয়নবাসী।অন্যথায় মিথ্যাচারকারী সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin