শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

স্বরূপকাঠির পৌর মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে থানায় জিডি সম্পত্তির লিখে নেওয়ায় ভিডিও সহ‌

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭২৪ Time View

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠী পৌর মেয়রের মো. গোলাম কবিরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। সম্পত্তির ভাগ বাটোয়ারা সংক্রান্ত ঘটনায় হালিমা খাতুন (৯২) নামের শয্যাশায়ী এক বৃদ্ধার কাছ থেকে জোড় করে স্ট্যাম্পে আঙ্গুলের ছাপ নেয়ার অভিযোগে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় জিডি (৩৮৭ নং) হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় হালিমা খাতুন এর ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলের (টিপ) ছাপ নেয়ার পর তার পক্ষে বিকেলে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় ওই জিডি করা হয়। হালিমা খাতুন প্রয়াত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেনের মা। হালিমা খাতুন জিডিতে অভিযোগ করেন তার ২ মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পুত্রবধু জেবুন্নেছার যোগসাজশে মেয়র কবির জবরদস্তি করে তার কাছ থেকে টিপ সই নিয়েছেন। শুক্রবার বৃদ্ধা হালিমা খাতুনের কন্যা মারুফা বেগম ও মাকসুদা বেগম সাংবাদিকদের কাছে দেয়া এক লিখিত অভিযোগে জানান তাদের মায়ের সম্পত্তি থেকে দুই বোনকে বঞ্চিত করার জন্য মেয়র কবির তাদের পরিবারে অযাচিত হস্তক্ষেপ করছে। তারা বলেন, মেয়র কবির অসৎ উদ্দেশ্যে জোড় করে স্ট্যাম্পে আমার মায়ের টিপ সই নিয়েছেন।

এ বিষয় মেয়র মো. গোলাম কবির বলেন, জোড় করে কোনো টিপ সই নেয়া হয়নি। তিনি বলেন, ওই ভদ্র মহিলার ভাগিনা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলমের সাথে তিনি ওই পরিবারের পারিবারিক মিমাংশায় উপস্থিত ছিলেন মাত্র। তিনি বলেন হালিমা খাতুন তার ছেলের সম্পত্তি থেকে তার প্রাপ্ত জমি (মায়ের আগে ছেলের মৃত্যুতে প্রাপ্ত অংশ) এতিম নাতিদের সেচ্ছায় দান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin