সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

নারী চেয়ারম্যান পদপ্রার্থী পদে মাঠে রয়েছে সাজেদা জামান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫৮৮ Time View

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আসন্ন ৩নং তুষভান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণার মাঠে রয়েছেন পল্লীজননী সাজেদা জামান।

ইউপি নির্বাচনে উপজেলায় এই প্রথম কোন নারী চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। জনগণের প্রতি শতভাগ আস্থা রেখে নারী সমাজকে নিজের শক্তি সাহস ও অনুপ্রেরণা বলে মনে করছেন উপজেলার প্রথম নারী চেয়ারম্যান পদপ্রার্থী সাজেদা জামান।

সাজেদা জামান আসন্ন তুষভান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন নারী চেয়ারম্যান পদপ্রার্থী। রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থানা এলাকায় একটি সম্ভ্রান্ত আওয়ামী রাজনৈতিক পরিবারে জন্ম নেন সাজেদা জামান।রাজনীতি ও মানুষের পাশে থেকে কাজ করার হাতে ঘড়ি ঘটে তার পরিবার থেকেই। সাম্প্রতিক সময়ে সাজেদা জামানের আপন ভাই এরশাদ হোসেন হারাগাছ পৌর নির্বাচনে চেয়ারম্যান পদে ন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জনতার ব্যালটের রায়ে তিনি হারাগাছ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৈবাহিক জীবনে সাজেদা জামানের বিয়ে সম্পন্ন হয় উত্তরবঙ্গের আরেকটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে। তার স্বামী মাহবুবুজ্জামান আহমেদ । বর্তমানে মাহবুবুজ্জামান আহমেদ কালীগঞ্জ উপজেলা পরিষদের দুইবার এর সফল উপজেলা চেয়ারম্যান ও যিনি লালমনিরহাট জেলার মধ্যে বারবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয় মাহবুবুজামান আহমেদ টানা ২১ বছর তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৮ বছর ধরে তিনি লালমনিহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক সময়ে গঠিত জেলা কমিটিতে তিনি জেলা সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। স্বামী মাহবুবুজ্জামান আহমেদ এর রাজনীতিতে সব সময় অনুপ্রেরণা জুগিয়ে, সক্রিয় ভূমিকা পালন করেছেন সাজেদা জামান। স্বামীর রাজনীতির সুবাদে তিনি সাধারণ মানুষের কাছাকাছি এসেছেন বারবার। একটি রাজনৈতিক পরিবারের মেয়ে ও পুত্রবধূ সুবাদে রাজনৈতিক নেশা তার পিছু ছাড়েনি। তাই তিনি উপজেলার বিভিন্ন এলাকার মহিলাদের সংঘটিত করে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা বিশ্বাস ও তার আদর্শের প্রতি অবিচল থেকে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগকে সংগঠিত করে দীর্ঘদিন ধরে সভাপতি হিসাবে নেতৃত্ব দান করে আসছেন। আওয়ামী লীগ সরকারের প্রতিটি নির্বাচনী তাকে নির্বাচনী মাঠে প্রচারণায় অংশগ্রহণ করতে সব সময় দেখা গেছে। সেই থেকে একজন নারী নেত্রী হিসাবে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সাধারণ মানুষের সঙ্গে তার একটি নিবিড় সম্পর্ক।

এবার আসন্ন ৩নং তুষভান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা প্রথম একজন নারী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে মাঠে নেমে পড়েছেন সাজেদা জামান। তিনি কালীগঞ্জ উপজেলা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হওয়ায় তিনি নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী বলে জানিয়েছেন তিনি।
তবে তুষভান্ডার ইউনিয়ন এর বিভিন্ন ঘুরে যে চিত্র ফুটে উঠেছে, তাতে দেখা গেছে যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাজেদা জামান জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। এলাকার মানুষ মনে করেন,তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেই তার বিজয় নিশ্চিত হবে।

এ বিষয়ে সাজেদা জামান জানান, আমি আল্লাহর নাম নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি নির্বাচনী মাঠে আছি আমি নির্বাচনের শেষ দিন পর্যন্ত মাঠে থাকবো।
এবারের নির্বাচনে নারীরাই হবে আমার শক্তি ও সাহস। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মতের ঊর্ধ্বে উঠে তুষভান্ডার বাসীর জন্য কাজ করব এবং তুষভান্ডার ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin