শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বরিশালের বানারীপাড়ায় এমপি শাহে আলমের পক্ষে প্রধানমন্ত্রীর জন্মদিনে গাছের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১৩ Time View

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি ; প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে বরিশাল-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি’র পক্ষে সাধারণ মানুষের মাঝে কয়েক শত ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক হাওলাদার, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সুমম রায় সুমন, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান প্রমূখ। এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin