শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নিয়মতান্ত্রিক জটিলতায় পরীক্ষায় অংশগ্রহণে অনিশ্চয়তায় ৩ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮০ Time View

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শ্রুতি লেখক নিয়োগের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১। শ্রুতিলেখক অনূর্ধ্ব দশম শ্রেনীতে অধ্যায়নরত হতে হবে।
২। স্কুল প্রধান শিক্ষক কর্তৃক শ্রুতিলেখক নিয়োগ মর্মে প্রত্যয়নপত্র পত্র দিতে হবে।
৩। স্কুল আইডি কার্ডের স্ক্যান কপি দিতে হবে।

কিন্তু এই শর্ত মেনে শ্রুতি লেখক পাওয়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে পরছে। ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ এর সংগে যোগাযোগ করেছেন টাংগাইলের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী উৎস সিদ্দিকী, ঢাকা সাভারের নাইম এবং রাজবাড়ীর সূবর্না রানী দাস। শেষ মুহূর্তে সূবর্না রানী দাস শ্রুতিলেখক চেন্জ করতে পারলেও উৎস এবং নাইম অনূর্ধ্ব দশম শ্রেনীর শ্রুতিলেখক খুঁজে পাচ্ছে না। কারণ দুরত্ব এবং বর্তমান করোনা অতিমারীর কারনে কোন অভিভাবক তাদের অপ্রাপ্ত বয়ষ্ক সন্তানদের রাজশাহীতে পাঠাতে অনিচ্ছা পোষণ করছেন।

এবিষয়ে প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস এবং অন্তর্ভুক্তি মূলক সমাজ গঠনের জন্য কাজ করা সংগঠন পিডিএফ, রাবি শাখা, বিশ্ববিদ্যালয় ছাত্রউপদেষ্টা, কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীনদ্বয়, আইসিটি সেন্টারের প্রধানের সংগে যোগাযোগ করেও সমাধান পায়নি।

যদিও প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ১৬ ধারার ১ নং অনুচ্ছেদে বলা আছে,

জ. শিক্ষার সকল স্তরে, শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত সুযোগ সুবিধা প্রাপ্তি সাপেক্ষে, একীভূত বা সমন্বিত শিক্ষায় অংশগ্রহণ।

ড. শিক্ষা ও কর্মক্ষেত্র সহ প্রযোজ্য সকল ক্ষেত্রে “প্রয়োজনীয় স্বাচ্ছন্দের জন্য উপযোগী পরিবেশ ও ন্যায্য সুযোগ সুবিধা” প্রাপ্তি।

কিন্তু রাবি প্রশাসন অহেতুক কারনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণ করে আরো প্রতিবন্ধকতা তৈরী করছে।

যখন প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদ পুতুল ম্যাম ডিজ্যাবল ফ্রেন্ডলি সোসাইটি গঠনের জন্য বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছেন, তখন বাংলাদেশের একটি পাব্লিক বিশ্ববিদ্যালয়ে এরকম আইন কানুন সত্যি দুঃখ জনক।

আমরা রাবি পিডিএফ প্রশাসনকে অনুরোধ করব, দ্রুত সময়ের মধ্যে এই নিয়ম চেন্জ করে প্রতিবন্ধী সহায়ক নিয়ম প্রত্যাবর্তন করুন। এবং প্রতিবন্ধী বান্ধব ও অন্তর্ভুক্তি মূলক ক্যাম্পাস গঠনে ভুমিকা রাখুন।

আহবানে,
মোজাহিদ হাসান বাবু
সভাপতি
পিডিএফ, রাবি শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin