শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ছোটন জনপ্রিয়তার শীর্ষে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬২ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে ৪ নং দলগ্রাম ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে গণসংযোগ শুরু করেছেন।

এবার দলগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ ভোটারদের মাঝে আলোচনায় রয়েছেন দলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান ছোটন মাষ্টার।

বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন নৌকা পেতে তিনি দিনরাত নিরলসভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

অত্র ইউনিয়নের সর্বসাধারণের মুখে আলোচনায় রয়েছে এবারের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শিক্ষিত,সৎ এবং যোগ্য হিসেবে আতাউর রহমান ছোটন ।

ইউনিয়নবাসী বলছেন, এবারের নির্বাচনে আতাউর রহমান ছোটন দলীয় মনোনয়ন নৌকা পেলে বিপুল ভোট পেয়ে বিজয়ী হবেন । এলাকাজুড়ে তার অবস্থান অন্যসব প্রার্থীদের চেয়ে অনেকটা ভালো রয়েছে। এর কারন তিনি সবসময় এ ইউনিয়নের সর্বস্তরের মানুষের বিপদে আপদে পাশে দাড়িয়েছেন বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা হাত।

করোনাকালীন সময়ে এ ইউনিয়নের অনেক হতদরিদ্রের মাঝে খাদ্যসহায়তা বিতরন করেছেন তিনি। নিজ উদ্যোগে কর্মহীন অসচ্ছল ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর রেখেছেন দিয়েছেন ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা । গরীব অসহায় মানুষদের পাশে থাকার কারনেই তিনি আজ জনপ্রিয়তার শীর্ষে।

নির্বাচনের বিষয় চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান ছোটন বলেন , দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। দলের দুর্দিনে রাজপথে নেতৃত্ব দিয়েছি। একজন ত্যাগী নেতা হিসেবে দলীয় মনোনয়নের জন্য প্রত্যাশা করছি। ইউনিয়নবাসীর কাছে আমার ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম রয়েছে । আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দেবেন। নৌকা প্রতীক পেলে এ ইউনিয়নে রেকর্ড পরিমান ভোট পেয়ে বিজয়ী হতে পারবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin