শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সাংসদ মাসুদ চৌধুরী ও জাতীয়পার্টির পক্ষ থেকে মেয়র খোকন’কে ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৬ Time View

সোনাগাজী প্রতিনিধি : টানা দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় সোনাগাজী পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন’কে ফেনী-৩ আসনের সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী এমপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সোনাগাজী উপজেলা জাতীয়পার্টির নেতৃবৃন্দ।

২১ সেপ্টেম্বর বিকেলে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত হয়ে পৃথকভাবে উপজেলা জাতীয়পার্টির সকল ইউনিয়ন সভাপতি সম্পাদক সহ জাতীয়পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত মেয়র এড. রফিকুল ইসলাম খোকন’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় মেয়র এড. রফিকুল ইসলাম খোকন তার ব্যক্তিগত পক্ষ ও সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফেনী-৩ আসনের সাংসদ লে.জে (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মেয়র ফুলেল শুভেচ্ছা জানানোয় উপস্থিত জাতীয়পার্টির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয়পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান, সহসভাপতি হাসান রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মৃধা, জাহিদুল হক জাহিদ, সাংগঠনিক সম্পাদক মাস্টার আনিছুল হক, দপ্তর সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন সহ জাতীয়পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin