শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

দৈনিক মুক্তির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫৭ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর( বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ ঘটিকার সময় কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক মানবজমিন প্রতিনিধি শেখ আবদুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রংপুর বিভাগের শ্রেষ্ঠ দুইবার এর সফল উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির রংপুর বিভাগের সিনিয়র রিপোর্টার একেএম মঈনুল হক, ৭নং চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,চ্যানেল আই ও আমাদের সময় পত্রিকা লালমনিরহাট জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজু। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাজেদা জামান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক , যমুনা টেলিভিশন লালমনিহাট জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, লালমনিহাট রিপোর্ট জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুস আলী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল মালেক, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবু হানিফ চয়ন , ইউপি সদস্য কৃষ্ণ চরন মোহন্ত ।

আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও দৈনিক মুক্তির পাঠকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin