
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়ন থেকে টঙ্গীর ঘাট বাজার পর্যন্ত রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ০৯ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ভাইটকান্দি ইউনিয়ন থেকে টঙ্গীরঘাট বাজার ভায়া নারিকেলী সড়ক উন্নয়ন (চেই০০-২০০০মিঃ) কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ময়মনসিংহ -২ (ফুলপুর -তারাকান্দা) আসনের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জননেতা শরীফ আহমেদ এমপি মহোদয়। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি তাই মন্ত্রী মহোদয় এর প্রতিনিধি ফুলপুর উপজেলার আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক, সাবেক ভাইস-চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান উক্ত সময় উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শীতেষ চন্দ্র সরকার, উপজেলার চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ভাইটকান্দির ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল বিল্লাল হোসেন সহ স্থানীয় ইউপি মেম্বার ও গণমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট, সোশ্যাল ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
রাস্তাটির বাস্তবায়নের দায়িত্ব পালন করেছিলেন (এলজিইডি), ফুলপুর, ময়মনসিংহ।