
আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাবের অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো শুক্রবার ২৭ আগস্ট রাতে কেক কাটার মাধ্যমে।
রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ও সৈয়দপুর ইয়ামাহা রাইডার্স ক্লাবের পর এবার ইয়াহামা রাইডার্স ক্লাব অনুষ্ঠিত হলো ঠাকুরগাঁওয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর থানার টি আই হারুন আল মাসুদ সরকার লিটন, টি আই চন্দন কুমার রায়, টি আই তরিকুল ইসলাম, টি কি ফারুখ হোসেন ও ঠাকুরগাঁও গুড্ডু মটরস’র সর্বাধিকারী আহসানুর রহমান পাপ্পু।
আরও উপস্থিত ছিলেন, ইয়ামাহা মার্কেটিং অফিসার অমিত চৌধুরী, সার্ভিস ইঞ্জিনিয়ার রাসেল আবেদিন, ঠাকুরগাঁওয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্য রেজাউল হাফিজ রাহি, বিয়োজিত বোস্তামী প্রমুখ।