শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

করোনাভাইরাস রুখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব খাবার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৯৩ Time View

মহামারি আকারে ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর মিছিল যেন থামছেই না।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বাংলাদেশেও তিনজন আক্রান্ত হয়েছেন। আজ রোববার এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিহত করা যায়। এ ভাইরাস মোকাবিলায় প্রয়োজন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।

চলুন জেনে নেওয়া যাক, কোন খাবারগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পর্যাপ্ত পানি পান অপরিহার্য

২. মধুর উপকারিতাও এ ক্ষেত্রে অনস্বীকার্য। অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মধুর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। প্রতিদিন এক চা চামচ মধু খাওয়ার অভ্যাস করুন।

৩. ফলের ভেতরে বেদানা, পেয়ারা, আঙুর ও জাম খান। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কারণ, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।

৪. শরীরের ভিটামিন ডি ও ক্যালসিয়ামের সমতা বজায় রাখতে দই খান। দই নিয়মিত খেলে শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ে। হজম শক্তির ভালো হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে।

৫. কালোজিরার কথা না বললেই নয়। বলা হয় মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালোজিরা। স্থুলতা, ক্যান্সার ও হৃদরোগ সব কিছুর বিরুদ্ধেই শক্ত প্রতিরোধ গড়ে তোলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কালোজিরা। এ ছাড়া সাধারণ সর্দি-কাশি, নাক বন্ধ, গলা ব্যথা, জ্বর সারাতে কালোজিরা বেশ উপকারি।

করোনাভাইরাসের ভয়াবহতায় ভয় না পেয়ে সচেতন হওয়া জরুরি। এ ছাড়া সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং বিশেষ করে ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin