রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর কুলিকনদীতে ডুবে শিশুর মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ আটক-১ ‎বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১ ‎খুলনায় ভোক্তার অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি – বেলাল হোসেন এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম এই ঈদে আলোচনায় নির্মাতা নাজমুল ইভানের ‘আউলা বাউলা’ চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট! শোরসাক পূর্ব পাড়ায় ইট ভাটার অত্যাচার অতিষ্ঠ সাধারন মানুষ প্রকাশ পেলো ফজলুর রহমান বাবু ও তানহা খানের ‘গোয়ালের মাইয়া’

নারীর দক্ষতা উন্নয়নে ঠাকুরগাঁওয়ে পাঁচদিনব্যাপী স্ক্রিন প্রিন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৫৫৫ Time View

আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি : নারীর দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের জীবনের মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে পাঁচদিনব্যাপী স্ক্রিন প্রিন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও ঠাকুরগাঁওয়ের কারুপণ্য উন্নয়ন সংস্থার বাস্তবায়নে শহরের হলপাড়া এলাকার কারুপণ্য উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে পাঁচদিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী।

উদ্বোধন শেষে বক্তব্যে ঠাকুরগাঁওয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই স্ক্রিন প্রিন্ট প্রশিক্ষণ গ্রহণ করে নারীরা তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের জীবনের মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করি।

পরে ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক দৈনিক ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও বিসিকের উপ-ব্যবস্থাপক মো. নুরেল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম, কারুপণ্য উন্নয়ন সংস্থার চেয়ারম্যান চন্দনা ঘোষ।

প্রশিক্ষণে ঠাকুরগাঁও জেলার ৩০ জন নারী অংশগ্রহণ করেছেন। আর এসব নারীদের প্রশিক্ষক হিসেবে পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন এসএমই ফাউন্ডেশনের ফ্যাশন ডিজাইনার সাবা নওরিন পলি। এই প্রশিক্ষণটি ২৪ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ২৮ আগস্ট শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin