
নওগাঁ প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ৭৭ তম জন্মদিন উপলক্ষে নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেলে প্রসাদপুর বাজারে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাইমেনুল শামিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হালিম দুলাল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তালহা জোবায়ের, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল এবং মোকসেদ আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা জাকির হোসেন, আমিরুল ইসলাম, আবুল হায়াৎ গোল্ডেন, আসাদুজ্জামান আসাদ, রিসালাত ই সাজিদ, আব্দুল হাকিম, শিমুল আকতার বাঁধন, এমরান, মাসুদ রানা, মেহেদী এবং সাব্বির প্রমুখ।
বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীসহ তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।
শেষে বেগম খালেদা জিয়া’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।