শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৬৮০ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ “বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর মান্দায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে গণভবনে অনুষ্ঠিতব্য মূল অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রজেক্টরে দেখানো হয়। পরে বঙ্গবন্ধু, বঙ্গমাতা সহ সকল শহীদদের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতীর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় প্রশিক্ষিত ৭ জন দুঃস্থ মহিলার মধ্যে ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ অালহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান এবং মান্দা মমিন শাহানা ডিগ্রী সরকারি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেত্রীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin