
মাহবুবুজ্জামান সেতুু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ধানবোঝাই একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় শাহজাহান আলী (৩০) নামে এক ভাঙ্গারী ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে উত্তরা বিশ্ববিদ্যালয় কলোজের সামনে এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত শাহজাহান আলী ফতেপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহজাহান আলী একটি চার্জার ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে ভাঙ্গারী কিনে বাজারে বিক্রি করতেন।
মঙ্গলবার সকালে একই উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বিভিন্ন গ্রাম ঘুরে ভাঙ্গারীগুলো কিনার পর সেগুলো দেলুয়াবাড়ি বাজারে বিক্রি করতে যাওয়ার পথে কুসুম্বা থেকে রাজশাহী হয়ে কুষ্টিয়াগামী একটি ধানবোঝায় ট্রাক তাকে ধাক্কা দিয়ে (কালিগ্রামের মোড়ের অদূরে ট্রাকটি রেখে) ঘাতক ট্রাকচালক দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বলেন,খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানা হয়েছে। কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।