শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুর ও তারাকান্দায় ফ্রান্স মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৭৯৪ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নবী প্রেমে দেওয়ানা হয়ে মুসলিম তৌহিদী জনতা আজ বজ্র কন্ঠে আওয়াজ তুলেছে সারা বাংলায়।উলামায়ে কেরাম ও নবীপ্রেমিক তৌহিদী জনতার উদ্যোগে ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় উপজেলায় ৩০ অক্টোবর রোজ শুক্রবার বিকালের দিকে বিভিন্ন জামে মসজিদ ইমাম, মোয়াজ্জিন ছাড়াও ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতা এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাসূলের অবমাননা, মেনে নেওয়া হবে না। বিশ্বনবীর অবমাননা, সহ্য করা হবে না। ফ্রান্সের পণ্য বর্জন কর,করতে হবে।ফ্রান্সকে জুতা মারো, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইত্যাদি বলে মিছিলে তারা শ্লোগান দেয়। মিছিলশেষে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন বক্তার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নবীজীর ব্যঙ্গচিত্র এঁকে আমাদের হৃদয়ে আঘাত করা হয়েছে। আমরা তা মেনে নিতে পারি না। এরজন্যে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জাতিসংঘের মহাসচিবের নিকট তারা এর বিচার দাবি করেন।

এছাড়া তারা বলেন, আমাদের দেশে ফ্রান্স তাদের পণ্য বিক্রি করে ওই অর্থ দিয়ে আমাদেরকেই আঘাত করবে তা হতে দেওয়া যায় না। এসময় তারা সকল মুসলমানকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin