শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোল সীমান্তে ৯টি পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন সহ ইউপি সদস্য আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৮৮৫ Time View

মোঃকাজু তুহিন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন সহ হাবিবুর রহমান নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হাবিবুর পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে ও পুটখালী ইউনিয়ন পরিষদের একজন মেম্বার।

এম সরোয়ার হুসাইন (এক্স) বি এন লে: কোম্পানি কমান্ডার যশোর র্যাব-৬ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত সীমান্ত পার করে চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য ও পুটখালী ইউপি মেম্বার হাবিব রহমান তার বাড়িতে বিপুল পরিমানের অস্ত্রের চালান মজুদ করছে।

এমন খবরে পুটখালী তার বাড়িতে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক গোপন ঘর থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছেন তিনি। আটক হাবিবুর রহমানকে থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin