সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

১৫ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার-১ : জেলা পুলিশের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৮১৭ Time View

আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ১৫ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আবু সাঈদ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় অপর সহযোগি আমানুল্লাহ ওরফে আমান (৪৫) পালিয়ে যায়। আজ বুধবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো: আব্দুল্লাহ, ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিআরটিসি কাউন্টার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকড়া দলুয়া গ্রামের সামসুদ্দিনের ছেলে আবু সাঈদ (২১) কে ১২ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় অপর সহযোগি একই ইউজেলার বেলসারা (ধরিয়া বেলসারা) গ্রামের জোসেফ আলীর ছেলে আমানুল্লাহ ওরফে আমান (৪৫) একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। ওই ব্যাগ থেকে আরও ৩ হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ। পরবর্তিতে আবু সাঈদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনায় জড়িত থাকায় বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকড়া গ্রামের সামসুল হকের ছেলে শাজাহান (২৩), হারুন অর রশিদ (৪০) ও দুলাল হোসেন (৩১) কে ধরতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তারা পালিয়ে গেলেও বাড়ি থেকে ১২০ পিচ ইয়াবা, ৮৫টি গ্রামীন সিমকার্ড, ১৮ টি রবি সিম কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় বালিয়াডাঙ্গী ও সদর থানায় মাদক দ্রব্য আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin