শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন’র ফুলপুর শাখার অনুলিপি ইউএনও, ওসি ও চেয়ারম্যান বরাবর প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৪৮৮ Time View

তপু রায়হান রাব্বি,ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি; সাংবাদিকদের প্রাণের সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গভঃ রেজিঃ নং ৯১৬৮, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) এর ময়মনসিংহের ফুলপুর উপজেলা শাখার কমিটির অনুলিপি উপজেলা ইউএনও, থানার ওসি এবং উপজেলা চেয়ারম্যান বরাবর দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর রোজ বুধবার বেলা ১১টায় উপজেলার নির্বাহী অফিসার কার্যালয়ে “জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন” ফুলপুর উপজেলা শাখা কমিটির অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার মহোদয় এর হাতে তুলে দেন এ সংগঠনের ফুলপুর শাখার সভাপতি তাসনোভা নাছরিন নিশু এবং সাধারণ সম্পাদক তপু রায়হান রাব্বি । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক রাকিবুল হাসান লালন, ফুলপুর ওপেন স্কাউট গ্রুপের লিডার নাফিও প্রমূখ ।

উল্লেখ্য, গত ১৫ ই জুলাই ২০২০সালে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন’র সম্মানিত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ও মহাসচিব এম এ আবির সামাজিক দূরত্বকে প্রধান্য প্রদান করে ফেসবুকের মাধ্যমে অনলাইনে থেকে তাসনোভা নাসরীন নিশু কে সভাপতি এবং তপু রায়হান রাব্বি কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা প্রদান করেন । এছাড়াও ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর হোসাইন খান, প্রচার সম্পাদক মোঃ সেলিম রানা, আইন বিষয়ক সম্পাদক আবু সাঈদ, অর্থ ও দপ্তর সম্পাদক শাকিব মিয়া, আইসিটি বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন, সম্মানিত সদস্য হিসেবে মিজানুর রহমান সুজন ও মোঃ আকিকুল ইসলাম রয়েছেন ।

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন’এর সভাপ্রতি ও সাধারণ সম্পাদক, জাতির ৪র্থ স্তম্ভে থাকা সাংবাদিকদের প্রতি বিভিন্ন দাবী , কল্যাণ সাধন ও অধিকার আদায়ের সংগঠন হিসেবে পরিচিত ও সেবা প্রদানের লক্ষে সকল সাংবাদিকদের একত্রে কাজ করার আহবান জানান এবং সকল সাংবাদিকদের সহযেগীতার ক্ষেত্রে নিজেদের পাশে রাখার মনোভাব ব্যাক্ত করেন , সেইসাথে উক্ত কমিটি’র প্রদানের জন্য আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশ’র প্রদান কমিটিকে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin