বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় আসার পথে সাংবাদিক আলম পলাশের গাড়িতে ডাকাতের হামলা ফেনীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ রাজনীতিবিদ জাহাঙ্গীর ফিরোজ সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয়

ঢাকায় আসার পথে সাংবাদিক আলম পলাশের গাড়িতে ডাকাতের হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

বিশেষ প্রতিনিধি : চাঁদপুর জেলা থেকে ঢাকায় আসার পথে ০২ই নভেম্বর সোমবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধ এলাকায় গাড়িতে ডাকাতের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের সদস্য ও দৈনিক প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ। এ সময় গাড়িতে ডাকাতের হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে একদল ডাকাত গাড়িটির গতিরোধ করে হামলা চালায়। এতে গাড়ির ক্ষতি হয় এবং গাড়িতে থাকা সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় তারা নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর সহ নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী ডাকাতদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin